বগুড়ার দুপচাঁচিয়ায় গত শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালত চার জুয়াড়িকে জরিমানা করেছেন। তাঁরা হলেন উপজেলার আলতাফনগর বাজারের আমিনুর রহমান, মিলন হোসেন, জুয়েল আহম্মেদ ও খিহালী গ্রামের মাসুদ আলী। রাতেই তাঁদের ভ্রাম্যমাণ আদালতের বিচারিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান খানের সামনে হাজির করা হলে তিনি ওই চারজনের প্রত্যেককে ৬০০ টাকা করে জরিমানা করেন।