ফরিদপুরের সদরপুর উপজেলার এক পলিথিন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম প্রণব সাহা। উপজেলার কৃষ্ণপুর বাজারে গতকাল মঙ্গলবার এ অভিযান চালানো হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা রহমান। আদালত ওই বাজারের প্রণব সাহার দোকান থেকে ১ লাখ ৫০ হাজার কেজি (৩ হাজার ৭৫০ মণ) পলিথিন জব্দ করেন। পরে জব্দ পলিথিন স্থানীয় কৃষ্ণপুর বাজারে পুড়িয়ে ফেলা হয়। এ ছাড়া ওই ব্যবসায়ীর কাছ থেকে ‘আর কখনো নিষিদ্ধ পলিথিন বিক্রি করব না’ মর্মে মুচলেকা নেন আদালত।