সংক্ষেপ

জরিমানা

ফরিদপুরের সদরপুরে সড়কের পাশ থেকে সরকারি গাছ কেটে নেওয়ার দায়ে ভ্রাম্যমাণ আদালত আলাউদ্দিন শিকদার নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল সোমবার বিকেলে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা রহমান। আদালত সূত্রে জানা যায়, চন্দ্রপাড়া এলাকায় সড়কের পাশ থেকে চারটি মেহগনি ও তিনটি রেইনট্রি গাছ কেটে নিয়ে যান আলাউদ্দিন। খবর পেয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছগুলো জব্দ করে উপজেলা পরিষদে নিয়ে আসে।