অশ্লীল ছবি রাখার দায়ে গতকাল বৃহস্পতিবার কুমিল্লার হোমনা উপজেলার ঘাড়মোরা বাজারে শাহ আলম নামের এক দোকানিকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদুল ইসলাম। আদালত সূত্রে জানা গেছে, কম্পিউটার ও সিডির ব্যবসার সঙ্গে অশ্লীল ছবির সিডির ব্যবসা চালান শাহ আলম।