নীলফামারীর সৈয়দপুরে একটি বাসায় অসামাজিক কাজে জড়িত থাকার দায়ে এক নারীসহ দুজনকে দুই হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছলেহ মো. মুসা জঙ্গী এ জরিমানা করেন। গোপন খবরের ভিত্তিতে সৈয়দপুর শহরের রসুলপুর এলাকার একটি বাড়ি থেকে গত মঙ্গলবার রাতে ওই নারী ও পুরুষকে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার দায়ে আটক করা হয়। গতকাল তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এ জরিমানা করা হয়। সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।