বগুড়ার ধুনটে ভ্রাম্যমাণ আদালত মাদক সেবন করে মাতলামি করার দায়ে তিন যুবককে ৫০০ টাকা করে জরিমানা করেছেন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে ধুনট ইউএনও হাফিজুর রহমান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত যুবকেরা হলেন উপজেলার সুরুগ্রামের নুরুল আলম, ইউনুস আলী ও আরিফুল ইসলাম। ধুনট থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত যুবকেরা গত শুক্রবার রাতে মাদক সেবন করে ধুনট হাসপাতাল রোডে মাতলামি করতে থাকেন। পুলিশ তাঁদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।