এ ক ন জ রে

জরিমানা

খাদ্যে ভেজাল ও নোংরা পরিবেশের দায়ে ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের নান্দাইল পৌর শহরে মিষ্টির দোকানসহ পাঁচটি খাবারের দোকানের মালিককে ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। এর মধ্যে শহরের শ্রীগুরু মিষ্টান্ন ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট অহিদুল ইসলাম।