সংক্ষেপ

জরিমানা

ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের বিভিন্ন ওষুধের দোকানে গতকাল রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ পথে অবস্থিত নাছির, হামীম, মণ্ডল ও রহমান মেডিকেল হল নামের চারটি দোকান থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়। আদালত এ সময় চারজন ওষুধের দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম জসিম উদ্দিন আদালত পরিচালনা করেন।