পানির বিল বকেয়া থাকা এবং অবৈধভাবে গভীর নলকূপ স্থাপনের দায়ে চট্টগ্রাম নগরের বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ওয়াসার ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার নগরের বাদুরতলা, বহদ্দারহাট ও চকবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল বিশ্বাস। এ সময় চট্টগ্রাম ওয়াসার প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, রাজস্ব কর্মকর্তা এস এম বদরুদ্দোজা উপস্থিত ছিলেন।