অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং বিক্রির অপরাধে চট্টগ্রাম নগরের সাতটি হোটেল ও রেস্তোরাঁকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার নগরের আগ্রাবাদ এবং কে সি দে রোডের বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জুবায়ের আহমদ। তাঁকে সহযোগিতা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস। উপপরিচালক জুবায়ের আহমদ বলেন, অভিযানের সময় ৩০ লিটারের মতো পোড়া তেল জব্দ করা হয়।