সংক্ষেপ

জরিমানা

অনুমোদিত লোডের চেয়ে বেশি গ্যাস ব্যবহার করায় চট্টগ্রামের রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার নগরের নাসিরাবাদ শিল্প এলাকায় অবস্থিত কারখানাটিতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান। এ সময় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক হাসান সোহরাব উপস্থিত ছিলেন।