বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দুই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীকে দুই হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত প্রার্থীরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এস এইচ এম সাবুল আক্তার ও বিএনপি-সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন ফেরদৌসী। ওই দুই প্রার্থীর লাগানো পোস্টারে ছাপাখানার নাম ও ছাপানোর তারিখ না থাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁদের জরিমানা করা হয়।