বরিশালে নিষিদ্ধঘোষিত পলিথিন ব্যবহার ও বিক্রির দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আট কেজি পলিথিন জব্দ করা হয়। গতকাল বেলা দুইটার দিকে বরিশাল নগরের বাজার রোড এবং বেলতলা এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নিষিদ্ধঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রি, বিক্রির জন্য প্রদর্শন, মজুত, বিতরণ করার দায়ে জনতা মুদি ভান্ডারকে ১০ হাজার টাকা, গাজী স্টোর্সকে ৫ হাজার টাকা, লোকনাথ ট্রেডার্সকে ৩ হাজার টাকা, আরজু বেকারি ও স্টেশনারি এবং মানিক অ্যান্ড সন্সকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।