জরিমানা

রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ধূমপানের দায়ে দুই ব্যক্তিকে ৩০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের হাকিম জিলুফা সুলতানা আদালত পরিচালনা করেন। দণ্ডিত ব্যক্তিরা হলেন উপজেলার ঘনিরামপুর গ্রামের সেকেন্দার আলী (৫০) ও রংপুর সদর উপজেলার মিথুন সরকার (৪০)। থানা-পুলিশ সূত্রে জানা যায়, ওই দুই ব্যক্তি গতকাল উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে ধূমপান করছিলেন। বিষয়টি ইউএনওর নজরে এলে তিনি পুলিশকে খবর দেন। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়।