সংক্ষেপ

জরিমানা

খুলনা শহরে চলাচলকারী অনেক গাড়ির ফিটনেস নেই। বিআরটিএর নিবন্ধনও নেই। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার বয়রা কলেজ মোড় এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফিটনেস ও নিবন্ধনবিহীন একটি গাড়িকে ডাম্পিংয়ে পাঠানো হয়। এ ছাড়া অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে মাহিন্দ্রার ১১ চালককে ৫ হাজার ৮০০ টাকা জরিমানা করেন আদালত। খুলনা জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আতিকুল ইসলাম এ আদালত পরিচালনা করেন। সঙ্গে ছিলেন খুলনা বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক কামরুল ইসলাম।