জরিমানা

নৌ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় মোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাতে ইউএনও মোহাম্মদ নাজমুল হক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলার নূরপুর গ্রামের সামনের খালে বাঁশের খুঁটি পুঁতে ও চাটাই ফেলে নৌ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এ ঘটনায় মোফাজ্জলকে রোববার আটক করে পুলিশ। পরে জরিমানা দিয়ে তিনি মুক্তি পান।