সংক্ষেপ

জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের নসিপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে দই উৎপাদনকারী তিনজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) নূরে আলমসহ র‌্যাব সদস্যদের নিয়ে এ আদালত পরিচালনা করেন নির্বাহী বিচারিক হাকিম রফিকুল ইসলাম। তিনি জানান, নসিপুর গ্রামে দই উৎপাদনকারী তিনটি বাড়িতে অভিযান চালানো হয়। পাউডার মিশিয়ে দই উৎপাদনের অপরাধে নিতাই চন্দ্র ঘোষ, জগদীশ চন্দ্র ঘোষ ও দুলাল চন্দ্র ঘোষকে জরিমানা করা হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ