কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বেলা ১১টার দিকে বাজার এলাকায় নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবর্ণা রানী সাহা এ অভিযান পরিচালনা করেন। সুবর্ণা রানী সাহা মুঠোফোনে প্রথম আলোকে জানান, অনুমোদনহীন কীটনাশক ও মেয়াদোত্তীর্ণ ভেজাল সার বিক্রির দায়ে দোকানের মালিক আশরাফুল হককে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এ ছাড়া ওই দোকানের নিবন্ধনের মেয়াদও বেশ কয়েক বছর আগে শেষ হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ ও আমলা পুলিশ ক্যাম্পের এএসআই বাবলুর রহমান।