একনজরে

জরিমানা

ফরিদপুরে অনুমোদনহীন পানীয় বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সদরপুর উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন। জরিমানা প্রদানকারী ব্যবসায়ী সদরপুর উপজেলা সদরের কাজী হাসেম শপিং কমপ্লেক্সে অবস্থিত ভাই-বোন কফি হাউসের স্বত্বাধিকারী মো. সেলিম (২৭)। ইউএনও বলেন, ওই ব্যবসায়ী তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।