সংক্ষেপে সারা দেশ

জরিমানা

পরিবেশ দূষণের অভিযোগে নারায়ণগঞ্জে ১৩টি ইটভাটাকে ২৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার অধিদপ্তরের সদর দপ্তরে শুনানি শেষে কারখানা মালিক ও প্রতিনিধিদের অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর এই জরিমানা করেন। অধিদপ্তরের শুনানিতে অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি।