সংক্ষেপে সারাদেশ

জরিমানা

ফরিদপুরে খননযন্ত্র বসিয়ে নদী থেকে বালু তোলায় মো. আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহামঞ্চদ আবুল খায়েরের আদালত এই জরিমানা করেন। আলমগীর হোসেন বুরাইচ ইউনিয়নের খোলাবাড়িয়া এলাকায় মধুমতি নদী থেকে বালু তুলছিলেন।