সংক্ষেপ

জরিমানা

কুড়িগ্রামে গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালত দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন। পণ্যের গুণগত মান যাচাই না করে এবং বিএসটিআইয়ের নিবন্ধন না থাকা সত্ত্বেও ফার্মেন্টেড মিল্ক উৎপাদন, বিক্রয় ও বিতরণের অপরাধে মেসার্স বগুড়া দধি মিষ্টান্ন ভান্ডার এবং মেসার্স পাবনা প্লাস দধি মিষ্টান্ন ভান্ডারকে সাত হাজার টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম এনামুল হক ও ইয়াসির আরাফাত। বিএসটিআইয়ের রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক (মেট) মফিজ উদ্দীন আহমাদ বলেন, এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।