জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চারটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। ইটভাটাগুলো হলো সিরাজুল ইসলামের ফোরএসবি, জিয়াবুল হোসেনের এসবিএম, আইয়ুব মিয়ার এএনবি ও সামশুদ্দিন মাহমুদের ফোরপিবিসি। সংশ্লিষ্ট সূত্র জানায়, পাহাড় কাটা ও ড্রাম চিমনি ব্যবহারের অভিযোগে প্রতিটি ইটভাটাকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সূত্র জানায়।