অবৈধভাবে জ্বালানি তেলের ব্যবসা করার অপরাধে নোয়াখালীর সুবর্ণচরের পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ মেহেদী হাসান এ অভিযান পরিচালনা করেন। বেশ কিছুদিন ধরে উপজেলার বিভিন্ন বাজার ও সড়কের মোড়ে দোকান বসিয়ে একশ্রেণীর লোক জেলা প্রশাসকের অনুমতিপত্র ছাড়া এ ব্যবসা করে আসছিলেন। এসব দোকান থেকে প্রায়ই ছোটখাটো অগ্নিকাণ্ড ঘটছে। গতকাল উপজেলা পরিষদসংলগ্ন বাজার ও আটকপালিয়া বাজারে ওই অভিযান চালানো হয়।