একনজরে

জরিমানা

ফরিদপুরের আলফাডাঙ্গায় শোভাযাত্রার ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার অপরাধে গতকাল বৃহস্পতিবার এক তরুণকে ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়ের। জরিমানা প্রদানকারী তরুণ মো. ওহিদুজ্জামান (২৩) পাশের বোয়ালমারী উপজেলার মাগুরা গ্রামের মো. মতিয়ারের ছেলে। ফরিদপুর অফিস