ফরমালিনযুক্ত ফল বিক্রি করার দায়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে তিনটি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। একটি কিটের (ফরমালিন পরীক্ষার যন্ত্র) মাধ্যমে আম, আপেল, খেজুর ও আঙুর পরীক্ষা করে এসব ফলে ফরমালিন পাওয়া যায়। এরপর তিন দোকান মালিকের দুজনকে ১০ হাজার টাকা করে ২০ হাজার এবং একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।