সংক্ষেপ

জরিমানা

চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকায় সাতজন গাড়িচালককে ৩৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে নিউমুরিং কনটেইনার টার্মিনাল চত্বরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়। বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম সাহা এই আদালত পরিচালনা করেন।