সংক্ষেপ

জশনে জুলুস

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুমিল্লার তিতাস উপজেলায় জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হযরতুল আল্লামা শায়খ খন্দকার গোলাম মওলা নক্শবন্দীর নেতৃত্বে এ আয়োজন করা হয়। গতকাল সকাল আটটায় উপজেলার উত্তর আকালিয়ার রাহমাতুল্লিল আলামিন দরবার শিরফ থেকে জশনে জুলুসটি বের হয়। এটি হোমনা-গৌরীপুর সড়ক হয়ে উপজেলা পরিষদ পর্যন্ত প্রদক্ষিণ করে মাছিমপুর বাজারে গিয়ে শেষ হয়। জশনে জুলুসে হোমনা, মেঘনা ও তিতাস উপজেলার লক্ষাধিক মুসল্লি উপস্থিত ছিলেন। ‘সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, দয়াল নবীর জন্ম ঈদ, পাপী-তাপী মুক্তি পায়, দয়াল নবীর অছিলায়’ এই স্লোগান নিয়ে জশনে জুলুস আনন্দ শোভাযাত্রা বের হয়।