চট্টগ্রাম নগরের পাহাড়তলী বাজারের দুটি মাছের আড়তে অভিযান চালিয়ে ১০০ কেজি জাটকা জব্দ করেছে জেলা মৎস্য দপ্তর। জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেবের নেতৃত্বে গতকাল শনিবার অভিযান চালিয়ে খাজা ফিশিং ট্রেডার্স ও একতা ফিশিং ট্রেডার্স থেকে এসব জাটকা জব্দ করা হয়। অভিযানে পুলিশ সহযোগিতা করে। অভিযানে অংশ নেওয়া মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন জানান, জব্দ করা জাটকা নগরের বিভিন্ন এতিমখানায় দিয়ে দেওয়া হয়।