মেঘনা নদীর ইলিশ অভয়াশ্রমে জাটকা ইলিশ ধরা বন্ধ করার দাবিতে বুধবার রাতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার লুধুয়া মাছঘাট এলাকায় জেলেরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এতে স্থানীয় কয়েক শ জেলেসহ বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সদস্যরা অংশ নেন।
কমলনগরের জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম এবং স্থানীয় পাটারিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম নুরুল আমিন সমাবেশে গিয়ে একাত্মতা প্রকাশ করেন।
জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম জানান, জাটকা সংরক্ষণের জন্য মেঘনা ও তেঁতুলিয়া নদীর তিনটি ইলিশ অভয়াশ্রমে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ ধরা বন্ধ করে দেওয়া হয়েছে।