জাতিসংঘে স্থায়ী মিশনে শোকসভা

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে বুধবার সন্ধ্যায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে শোকসভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার শওকত আলী, হুইপ নুর-ই-আলম চৌধুরী, তোফায়েল আহমেদ এমপি, হুইপ এ এস এম ফিরোজ প্রমুখ।সভায় বক্তারা বলেন, রাষ্ট্রপতি ছিলেন জাতির শক্তি ও সংকট মুহূর্তের অন্যতম দিশারী। তাঁর মৃত্যুতে দেশ এক দায়িত্বশীল অভিভাবককে হারাল। বিজ্ঞপ্তি।