জাতীয়করণের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদরের ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়কে জাতীয়করণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধানগড়া নতুন চৌরাস্তা এলাকায় শিক্ষার্থী-শিক্ষক ও এলাকাবাসী ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন। এ সময় বক্তব্য দেন আজিজুল হক তালুকদার, খন্দকার সেলিম হোসেন, আবদুল মুকিত, বিজয় কুমার সাহা, আবু ইউছুফ জাকারিয়া, সুলতান মাহমুদ, আবদুল্লাহ আল পাঠান প্রমুখ।