আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারের কুচকাওয়াজে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের পরিবর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সালাম গ্রহণ করবেন।গত সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্রপতির স্বাস্থ্যগত সমস্যার কারণে এ সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে তিনি দুটি অনুষ্ঠানে থাকতে না পারলেও সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করতে যাবেন।