জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত ২০১১ সালের স্নাতক (সম্মান) চতর্থ বর্ষের পরীক্ষার ফলাফল গতকাল রোববার সারা দেশে একযোগে প্রকাশিত হয়েছে৷
মোট ২০২টি কলেজের এক লাখ দুই হাজার ৪৬৮ জন পরীক্ষার্থী ২৭টি বিষয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করেন৷ পরীক্ষায় পাসের হার শতকরা ৯৪ দশমিক ৯৯৷
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd অথবা www.nubd.info) এ পরীক্ষার ফলাফল পাওয়া যাবে৷ এ ছাড়া যেকোনো মোবাইল থেকে nu<space>H4< space >Roll No লিখে ১৬২২২ নম্বরে send করে ফলাফল জানা যাবে৷
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম গতকাল বিকেলে এ তথ্য জানিয়েছেন৷