জাফলংয়ে পুলিশ ক্যাম্প স্থাপনের দাবিতে সভা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন এলাকা জাফলংয়ে পুলিশ ক্যাম্প স্থাপনের দাবিতে সভা করেছে ‘প্রজন্ম জাফলং’ নামের একটি সংগঠন। গতকাল বুধবার দুপুরে জাফলংয়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়।সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি করিম মাহমুদ। সঞ্চালনা করেন সম্পাদক রুবেল আহমেদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রিপন আহমেদ, নাসির উদ্দিন, শিলু আহমেদ ও খুরশেদ আহমেদ। বক্তারা বলেন, ছুটির দিনগুলোতে এখানে হাজার হাজার পর্যটক আসে। কিন্তু পুলিশ ক্যাম্প না থাকায় তারা নিরাপত্তাহীনতায় ভোগে।