জামাই মেলা

বগুড়ার শিবগঞ্জের সিহালী গ্রামে তিন দিনব্যাপী জামাই মেলা শুরু হয়েছে। প্রায় ৩০ বছর ধরে চলে আসা এই মেলাকে ঘিরে আশপাশের ৫০টি গ্রামে এখন মেয়ে-জামাই নিয়ে চলছে উৎসবের আমেজ। গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন পিরব ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম। স্থানীয় লোকজন বলেন, মেলা উপলক্ষে প্রত্যেকের বাড়িতে জামাই ও মেয়েদের নিমন্ত্রণ জানানো হয়। মেলাকে ঘিরে সিহালী বাজারে নানা রকমের দোকান বসেছে। এই তিন দিন এখানে ফুটবল খেলা, হাঁস খেলা, লাঠিখেলা ও পাতা খেলা হবে। সিহালী গ্রামের গৃহবধূ আনোয়ারা বেগম বলেন, ‘গ্রামের গেরস্থরা মেলা উপলক্ষে নাইয়র নিয়ে এসেছেন মেয়ে-জামাইকে।’