মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ছয়টি ইউপির নির্বাচনে ১৭ জন চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন।
চতুর্থ দফায় গত শনিবার এসব ইউপিতে নির্বাচন হয়। জামানত হারানো প্রার্থীরা হলেন কর্মধা ইউপিতে বিএনপির আবদুস সালাম ও জাতীয় পার্টির (জাপা) সোহাগ মিয়া, পৃথিমপাশায় জাপার ছয়ফুল হোসেন চৌধুরী, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ জুবের আহমদ ও স্বতন্ত্র আশরাফ আলী। ভাটেরায় বিএনপির প্রার্থী বর্তমান চেয়ারম্যান সিরাজ মিয়া, স্বতন্ত্র আজিজ আহমদ, কমর উদ্দিন ও জাসদের জামাল আহমদ খান। হাজীপুরে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মাহমুদ আলী, জাপার কয়ছর মিয়া ও স্বতন্ত্র নাজিম উদ্দিন। শরীফপুরে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ অনিল বড়াইক, স্বতন্ত্র আবদুল আহাদ ও তাজুল ইসলাম এবং টিলাগাঁওয়ের জাসদের জ্ঞান শংকর গৌড় ও জাপার সেলিম উদ্দিন তালুকদার।