বিতর্কিত প্রশ্নপত্র তৈরির অভিযোগে জামালপুরের দুই শিক্ষা কর্মকর্তাকে প্রত্যাহার করে অন্যত্র বদলি করা হয়েছে। এর মধ্যে সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা রায়হানা আক্তার বেগমকে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ও সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাশারকে একই পদে রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় বদলি করা হয়েছে।গত রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এই তথ্য জানানো হয়।