একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার থাকা জামায়াতে ইসলামীর নেতাদের আইনজীবী ফখরুল ইসলামকে ‘বিকৃত মস্তিষ্কের’ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী।গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। তিনি বলেন, জামায়াতের নেতাদের আইনজীবী আদালত ও গণমাধ্যমের কাছে যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয়। এটা বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা।