জালিয়াতির অভিযোগে তিনজন গ্রেপ্তার

যশোরের কেশবপুর উপজেলায় গতকাল মঙ্গলবার সরকারি কাগজপত্র জাল করার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।তারা হলেন, মনিরামপুর উপজেলার মুজগুন্নী গ্রামের শরিফুল ইসলাম, আলতাপোল গ্রামের ওবায়দুল্যা ও বাজিতপুরের জালালউদ্দিনের ছেলে ইমরান। এ ব্যাপারে কেশবপুর থানায় ওই তিনজনসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।