নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই লাখ টাকার জাল নোটসহ দুজনকে আটক করেছে পুলিশ। রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সফিকুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার আউখাবো এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে আহাদ মিয়া ও দুলাল মিয়া নামের জাল টাকার দুই ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় দুজনের দেহ তল্লাশি করে ৫০০ টাকার চারটি বান্ডিলে দুই লাখ টাকার জাল নোট পাওয়া যায়। এ ঘটনায় মামলা হয়েছে।