জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী বহিষ্কৃত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিককে মারধরের ঘটনায় ছাত্রলীগের কর্মী এস এম মাহতাব মেহেদীকে এক মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।