শহীদজননী জাহানারা ইমামকে কটূক্তি করায় বিএনপির সাংসদ সৈয়দা আশিফা আশরাফী পাপিয়ার মাইক বন্ধ করে দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
গতকাল রোববার জাতীয় সংসদে ২০১৩-১৪ অর্থবছরের সাধারণ বাজেটে মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনার সময় এ ঘটনা ঘটে।
পাপিয়া বলেন, ‘পাকিস্তানের অনুগত কর্মচারী জাহানারা ইমামকে দিয়ে ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করা হয়েছিল। তিনি আয়না অনুষ্ঠানের উপস্থাপিকা ছিলেন।’
এ সময় ক্ষমতাসীন দলের সদস্যরা প্রতিবাদ জানান। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় উপস্থিত ছিলেন।