জায়গা দখল নিয়ে সংঘর্ষে আহত ৩

নগরের অভিজাত দক্ষিণ খুলশী আবাসিক এলাকায় জায়গা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিকআপ ভ্যান ও একটি ট্যাক্সিক্যাব উদ্ধার করেছে। আহত ব্যক্তিদের নাম পাওয়া যায়নি। জানা গেছে, আহত ব্যক্তিরা নিজেদের স্থানীয় ওমর গণি এমইএস কলেজের ছাত্র ও ছাত্রলীগের কর্মী বলে দাবি করেছেন।