রংপুরের বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বহনকারী জিপ গাড়ির সঙ্গে বালুবোঝাই একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। গত শনিবার বিকেল সাড়ে চারটার দিকে রংপুর-বদরগঞ্জ সড়কের উপজেলা ব্র্যাক কার্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ, সাংবাদিক আশরাফুল আলম, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবদুল করিম ও জিপ গাড়ির চালক আনোয়ার হোসেন।