র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান গতকাল বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তরে (এনএসআই) পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। সম্প্রতি তিনি ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পান।
২০০৯ সালের ৫ মার্চ মেজর জিয়াউল আহসান র্যাব-২-এর উপ-অধিনায়ক হিসেবে যোগ দেন। ২০০৯ সালে তিনি র্যাব সদর দপ্তরে গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি একই বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক হন। বিজ্ঞপ্তি