জিয়ানগরে যুবলীগের নেতাসহ ছয়জনের কারাদণ্ড

একটি মারামারির মামলায় পিরোজপুরের জিয়ানগর উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. মোয়াজ্জেম হোসেনসহ ছয়জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে।পিরোজপুরের মুখ্য বিচারিক হাকিম এস এম সাইফুল ইসলাম বুধবার এ রায় দেন। পাঁচ বছর করে দণ্ডপ্রাপ্তরা হলেন মোয়াজ্জেম, আলাম ফকির ও নাসির উদ্দিন। এ ছাড়া কুদ্দুস ও মজিদকে দুই বছর এবং আলতাফকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০০০ সালে পত্তাশী বাজারে যুবলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে ছাত্রদল নেতা হুমায়ুন কবিরের ভাই তোফাজ্জেল হোসেন আহত হন। এ ঘটনায় মামলা হয়।