জিয়ানগর থেকে দূরপাল্লার বাস চলাচলের দাবি

পিরোজপুরের জিয়ানগর উপজেলা থেকে দিবাভাগে (সকাল) ঢাকাগামী বাস চলাচলের দাবিতে গতকাল বুধবার জিয়ানগর উপজেলাবাসী উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সকাল ১০টায় এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেন। এ সময় বক্তব্য দেন ব্যবসায়ী একরামুল শিকদার, মেহেদী হাসান, রমজান আলী প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সঞ্চারকলিপি দেওয়া হয়।