সংক্ষেপ

জীবনানন্দ উৎসব

কবি জীবনানন্দ দাশের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শনিবার শুরু হচ্ছে চার দিনব্যাপী জীবনানন্দ উৎসব। জীবনানন্দ দাশের পৈতৃক বাড়িতে নির্মিত জীবনানন্দ স্মৃতি পাঠাগার ও মিলনায়তন এবং অশ্বিনী কুমার হলে এই উৎসব হবে। বেলা ১১টায় অশ্বিনী কুমার হলে উৎসবের উদ্বোধন করবেন বিভাগীয় কমিশনার মো. গাউস। জেলা প্রশাসন এ উৎসবের আয়োজক। উৎসবে প্রবন্ধ উপস্থাপন করা হবে। থাকবে কবি আড্ডা, জীবনানন্দ দাশের কবিতাভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বরচিত কবিতা পাঠ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দেওয়া হবে জীবনানন্দ পদকও।