জুরাছড়িতে ইউপিডিএফ নেতাকে অপহরণ

পার্বত্য চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের এক নেতাকে গত শনিবার রাতে রাঙামাটির জুরাছড়ি থেকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এ জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছে তারা।ইউপিডিএফের জুরাছড়ি উপজেলা শাখার সভাপতি মহারঞ্জন চাকমা বলেন, শনিবার রাতে গণতান্ত্রিক যুব ফোরামের জুরাছড়ি উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক রূপেন্দু চাকমাকে বনযোগীছড়া ইউনিয়নের চৌমুহনীর নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়।